কারাবন্দী আনিসুরের সুচিকিৎসার দাবি পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেলা কারাগারে বন্দী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার ওরফে খোকনের সুচিকিৎসার দাবি জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুর জেলা কারাগারে আনিসুরের সঙ্গে দেখা করে তাঁরা সাংবাদিকদের কাছে এ দাবির কথা জানান।
গত সোমবার ফরিদপুর সদর উপজেলার তেঁতুলতলা এলাকা থেকে ২৫টি ককটেল, ১৫টি পেট্রলবোমাসহ আনিসুরসহ তিনজনকে আটক করে র্যা ব। অন্য দুজন হলেন ঢাকার গেন্ডারিয়া এলাকার মো. আলী ভূঁইয়া ও খুলনার সোহাগ গাজী।
আনিসুর রহমানের বড় ভাই মোখলেসুর রহমান দাবি করেন, গত ৭ মার্চ ডিবি পুলিশ পরিচয়ে শুক্রাবাদের বাসা থেকে আনিসুরকে তুলে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, বর্তমানে আনিসুর মেরুদণ্ড, হাতের কবজিসহ শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন। তাঁরা সরকারের কাছে তাঁর দ্রুত সুচিকিৎসার দাবি জানাচ্ছেন।