কারাবন্দী ওয়ার্ড বিএনপি নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাবন্দী ওয়ার্ড বিএনপির নেতা আনোয়ার হোসেন ওরফে মাহবুব (৪৫) গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
আনোয়ার হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির গতকাল রাতে প্রথম আলোকে বলেন, গত সোমবার সন্ধ্যায় কারাগারে আনোয়ারের স্ট্রোক হয়। এ সময় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা দেড়টার দিকে তিনি মারা যান।
ভাঙচুরের অভিযোগে লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করে গত এক মাস আগে আনোয়ার হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।