কারাবন্দী জামায়াত নেতার নামে মনোনয়নপত্র সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে হামলা-ভাঙচুরসহ বিভিন্ন সহিংস ঘটনার একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দী সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরের নামে মেয়র পদের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

গতকাল শনিবার সকালে তাঁর এক আত্মীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। যোগাযোগ করলে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ফখরুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন। তবে প্রার্থিতার ব্যাপারে তিনিসহ জামায়াতের দায়িত্বশীল কোনো নেতা আগাম মন্তব্য করতে রাজি হননি।   

গত ২২ ফেব্রুয়ারি সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে হামলা, ভাঙচুরসহ একাধিক ঘটনায় গ্রেপ্তার এহসানুল মাহবুব জুবায়েরকে গত ১৭ মার্চ ঢাকার উত্তরা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) একটি দল গ্রেপ্তার করে। তাঁকে কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তাঁর গ্রেপ্তারের প্রতিবাদে ২০ মার্চ সিলেট বিভাগের চার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করে জামায়াত। হরতালে বিশ্বনাথে পুলিশ-জামায়াত সংঘর্ষে একজন কর্মী নিহত হন।