কারাবন্দী বাবরের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে ঢাকা মেডিকেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বৃহস্পতিবার দুপুরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। কারাগার ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কারা-ভ্যানে করে বাবরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের প্যাথলজি বিভাগের পরীক্ষাগারে নেওয়া হয়। এ সময় তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিল র‌্যাব ও কারারক্ষী। বাবরের রক্ত ও কাশির পরীক্ষা করা হয়। এরপর তাঁর মেরুদণ্ডে এক্স-রে করানো হয়। বিকেল সাড়ে তিনটার দিকে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে আবার কাশিমপুর কারাগারে নেওয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত কারাধ্যক্ষ (জেলার) মাসুদ হাসান প্রথম আলোকে বলেন, বাবর দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের ব্যথায় ভুগছিলেন।