কারাবন্দীদের আনন্দমুখর একটি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাবন্দীদের মনোবল বাড়াতে গত সোমবার মেহেরপুর কারাগারের ভেতরে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিল্পী ও সঞ্চালক ছিলেন হাজতি, কয়েদি ও আসামিরা। তাঁরা কষ্ট ভুলে অনুষ্ঠানে নেচে-গেয়ে, অভিনয় করে আনন্দে মেতেছিলেন। তাঁদের প্রতিভা দেখে, গান শুনে অনুষ্ঠানের অতিথিরা মুগ্ধ হন। বেলা দেড়টার দিকে সরেজমিনে দেখা যায়, কারাগারের মাঝখানে মঞ্চ সাজানো। মঞ্চ ঘিরে আছেন শত শত বন্দী। একজন বন্দী অনুষ্ঠান পরিচালনা করছেন। একে একে বন্দীরা মঞ্চে উঠে বাদ্যযন্ত্রের তালে তালে সংগীত পরিবেশন করলেন। অনেকে অভিনয় করলেন।