কারাবন্দীরা পেলেন 'আদর্শ লিপি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা জেলা কারাগারের নিরক্ষর বন্দীদের লেখাপড়া শেখানো ও নৈতিক মূল্যবোধ গড়ার জন্য ১০০টি আদর্শ লিপি বই, ৫০টি শ্লেট ও চক কিনে দিয়েছে জেলা প্রশাসন। খুলনার জেলা প্রশাসক (ডিসি) নাজমুল আহসান গত বৃহস্পতিবার এগুলো জেল সুপার ও জেলারের হাতে তুলে দেন। এ ছাড়া ডিসি রাতের বেলায় মশার অত্যাচার থেকে বন্দীদের সুরক্ষার জন্য ফগার মেশিনের বরাদ্দপত্র জেল সুপার ও জেলারের কাছে হস্তান্তর করেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে গত বুধবার ডিসি জেলা কারাগার পরিদর্শন করেন। এ সময় বন্দীরা মশার প্রকোপ বাড়ার বিষয়টি তাঁকে জানান। এ ছাড়া পরিদর্শনকালে তিনি জানতে পারেন, প্রায় প্রতিটি ওয়ার্ডে কয়েকজন করে বন্দী একেবারেই লেখাপড়া জানেন না। এর পরিপ্রেক্ষিতে নিরক্ষর বন্দীদের লেখাপড়া শেখানোসহ মশক নিধনের ব্যবস্থা গ্রহণের কার্যক্রম গ্রহণ করে জেলা প্রশাসন।