কারাবন্দীরাও গাইলেন জাতীয় সংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে গাওয়া লাখো কণ্ঠে জাতীয় সংগীতের সঙ্গে সুর মিলিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রায় দুই হাজার বন্দী। গতকাল বুধবার কারাগারের মাঠে চারটি প্রজেক্টর স্থাপন করা হলে বন্দীরা জাতীয় সংগীত গান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে জানান, কারাগারের মাঠে শামিয়ানা টাঙানো হয় বন্দীদের জন্য। পাঁচ হাজার বন্দীর মধ্যে প্রায় দুই হাজার বন্দী এতে অংশ নেন। বাংলাদেশ টেলিভিশনে সরাসরি প্রচারিত ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ প্রজেক্টরের মাধ্যমে বন্দীদের দেখানো হয়। এর সঙ্গে সুর মিলিয়ে বন্দীরা জাতীয় সংগীত গান। অনুষ্ঠানে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক অসীম চন্দ্র পাল, কারাধ্যক্ষ নেছারুল আলমসহ কারা কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।