কারাভোগের পর দেশে ফিরলেন পাঁচ নারী ও শিশু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে কারাভোগের পর বাংলাদেশি পাঁচ নারী ও শিশুকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে গত মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) স্বজনদের কাছে তাঁদের হস্তান্তর করেছে।
ফিরে আসা নারীদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সালমা খাতুন, গোপালগঞ্জের আল্লাদী বিশ্বাস, মনিকা পান্ডে ও তাঁর ছেলে কৌশিক এবং পটুয়াখালীর রিতা রানী।
বিএনডব্লিউএলএর যশোর কার্যালয়ের সমন্বয়কারী নাসিমা খাতুন বলেন, তিন-চার বছর আগে পাসপোর্টের মাধ্যমে তিনজন চিকিৎসা করাতে ভারতে যান। এর মধ্যে পাসপোর্টের মেয়াদ শেষ হলেও তাঁরা তা নবায়ন করেননি। যে কারণে ভারতের পুলিশ তাঁদের আটক করে কারাগারে পাঠায়। এ ছাড়া দালালের মাধ্যমে অপর তরুণী সালমা ভারতে গিয়ে ধরা পড়েন।