কারাভোগ শেষে ১৩ বিডিআর সদস্যের মুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহের মামলায় কারাভোগ শেষে গতকাল সোমবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ১৩ জন বিডিআর (বর্তমান বিজিবি) সদস্য মুক্তি পেয়েছেন।কারাসূত্র জানায়, বিশেষ আদালতের দেওয়া ছয় মাস সশ্রম কারাদণ্ড শেষ হলে গতকাল কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ১ নম্বর ইউনিট থেকে ওই ১৩ জনকে মুক্তি দেওয়া হয়। এর আগে চার মাসের সাজা শেষে গত ২৬ অক্টোবর এ কারাগার থেকে ১৪ জন বিডিআর-সদস্য মুক্তি পান। কাশিমপুর কারাগারের ১ নম্বর ইউনিটের কারাধ্যক্ষ জাহাঙ্গীর কবির গতকাল ১৩ জনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।