কারাভোগের পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই বছর ভারতে কারাভোগের পর গতকাল শুক্রবার দেশে ফিরেছেন তিন বাংলাদেশি। তাঁরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরীর নওডাঙা গ্রামের মোফাজ্জল হোসেন (৩০), তাঁর স্ত্রী গোলাপী বিবি এবং তাঁদের সন্তান মর্জিনা খাতুন (৩)।
ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর অভিবাসন পুলিশ লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর অভিবাসন পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করেছে।
পুলিশ সূত্র জানায়, প্রায় দুই বছর আগে তাঁরা ভূরুঙ্গামারীর সীমান্ত পথ দিয়ে কাজের সন্ধানে ভারতের দিনহাটায় যান।