কারাভোগের পর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার বছরের সাজাভোগ শেষে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় এক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পুলিশ। বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে ওই ব্যক্তিকে হস্তান্তর করা হয়। বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের উপসহকারী পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ বলেন, কাজের সন্ধানে সীমান্ত অতিক্রম করে ভারতে বিনা পাসপোর্টে ঢোকায় বিএসএফ তাঁকে আটক করে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করে।