কারাভোগের পর দেশে ফিরলেন নয় বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের কারাগারে টানা তিন বছর তিন মাস কারাভোগের পর দেশে ফিরলেন বাংলাদেশের নয় নাগরিক।গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে তাঁদের দামুড়হুদা থানার পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ফিরে আশা নয় বাংলাদেশি নাগরিক হলেন: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আবদুল খালেক (৩০), পারভেজ (২৮), আজাদ হোসেন (৩১), জামাল উদ্দিন (২৫), নুর ইসলাম (২৭), ফারুক হোসেন (২৪), মনিরুল ইসলাম (২৭), আবদুল জলিল (৩০) ও শাহীন হোসেন (৩২)।পুলিশ জানায়, ২০০৮ সালের নভেম্বর মাসে ওই নয়জন ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফ তাঁদের আটক করে ভারতের কৃষ্ণনগর থানায় সোপর্দ করে। ভারতীয় পুলিশ তাঁদের আদালতে সোপর্দ করলে আদালত কারাদণ্ড দেন। তাঁরা দীর্ঘ তিন বছর তিন মাস ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর কারাগারে বন্দী থাকেন। সাজার মেয়াদ শেষ হওয়ায় ভারত সরকার তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়।