কারাভোগের পর ভারত থেকে দেশে ফিরলেন ২৭ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা পাসপোর্টে ভারতে গিয়ে আটক হওয়া ২৭ বাংলাদেশি যুবক অবশেষে দেশে ফিরেছেন। গত শুক্রবার রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ যশোরের বেনাপোলে স্থানীয় পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করে। পরে বেনাপোল বন্দর থানা পুলিশের মাধ্যমে স্বজনদের কাছে এই যুবকদের তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধভাবে ভারতে গিয়ে এই বাংলাদেশিরা ইটভাটাসহ বিভিন্ন কারখানায় কাজ করছিলেন। একপর্যায়ে সেখানকার পুলিশ তাঁদের আটক করে। অবৈধভাবে বসবাসের অভিযোগে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি মোশারফ হোসেন বলেন, ফেরত আসা শ্রমিকদের বাড়ি বাগেরহাট ও বরিশালের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।