কারাম উ ৎ সবে মাতোয়ারা নাটশাল
নওগাঁর মহাদেবপুর উপজেলার নাটশাল মাঠে গত সোমবার হয়ে গেল কারাম উ ৎ সব। প্রকৃতিপ্রেমী ওরাঁও আদিবাসীদের ডালপূজাকে কেন্দ্র করে গ্রামে গ্রামে এ উ ৎ সব আয়োজনের রেওয়াজ থাকলেও জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে ১৯৯৬ সাল থেকে আদিবাসীদের বিভিন্ন জনগোষ্ঠীকে নিয়ে এই উ ৎ সব হয়ে আসছে। নওগাঁর মহাদেবপুর, বদলগাছি, ধামইরহাট, নিয়ামতপুর, পোরশা; জয়পুরহাটের পাঁচবিবি; নাটোরের গুরুদাসপুর উপজেলার প্রায় ৫০টি গ্রামের কয়েক হাজার মানুষের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে নাটশাল মাঠ। উ ৎ সব ঘিরে নাটশাল মাঠে বসে মিঠাইমণ্ডা, চুড়ি-ফিতা, প্রসাধনী, শিশুদের খেলনা ও বাঁশ-বেতের সামগ্রীর দোকান। জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলার সাধারণ সম্পাদক সবিন মুণ্ডা প্রথম আলোকে বলেন, নাটশাল মাঠে সম্মিলিতভাবে কারাম উ ৎ সব অনুষ্ঠিত হওয়ার আগের দিন সন্ধ্যা থেকে নাটশাল ওরাঁও গ্রামে শুরু হয় কারাম উ ৎ সবের মূল ধর্মীয় আনুষ্ঠানিকতা। উপবাসী কুমারী মেয়েদের সঙ্গে নিয়ে গ্রামের মোড়ল বা পুরোহিত ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা শেষে কারাম গাছের (খিল কদম) তিনটি ছোট ডাল কাটেন। সেই ডাল নেচে-গেয়ে নিয়ে এসে গ্রামের আখড়ায় পুঁতে রাখা হয়। এরপর গ্রামের মোড়ল কারাম ডাল পূজার প্রেক্ষাপট বর্ণনা বা ধর্মীয় কাহিনি শোনান। কাহিনি শেষে কারাম ডাল ঘিরে চলে সারা রাত নারী-পুরুষের নাচ-গান। সকালে আখড়া থেকে ডাল উঠিয়ে নেচে-গেয়ে বাড়ি বাড়ি ঘোরানো হয়। বাড়ির মেয়েরা কারাম ডালকে শ্রদ্ধা নিবেদন করে আর নাচ-গানের জন্য অল্প বয়সের ছেলেমেয়েদের দেওয়া হয় চাল-ডাল ও টাকা। এরপর গ্রামের পুকুরে বিসর্জন দেওয়া হয় কারাম ডাল। ছেলেমেয়েরা বাড়ি বাড়ি থেকে পাওয়া চাল-ডাল ও টাকা দিয়ে ভূরিভোজের আয়োজন করে। এবারও যথারীতি গত রোববার সন্ধ্যা থেকে নাটশাল গ্রামে এসব আয়োজন করা হয়। নাটশাল গ্রামে গিয়ে দেখা যায়, প্রতিটি বাড়িতেই এসেছে আত্মীয়স্বজন। প্রতিটি বাড়িতেই তৈরি হয়েছে পিঠাপুলি, ভালো খাবারদাবার ও হাঁড়িয়া। খাবারদাবার যতই ভালো হোক, আত্মীয়স্বজনকে উ ৎ সবের দিন হাঁড়িয়া দিয়ে আপ্যায়ন না করলে যথাযথ সম্মান রক্ষা হবে না বলে বিশ্বাস করে আদিবাসীরা। এ ছাড়া হাঁড়িয়া পান করে নাচে-গানে মাতোয়ারা না হলে আদিবাসীদের উ ৎ সব জমে না। তবে অবিবাহিত তরুণ-তরুণীদের হাঁড়িয়া পানের অনুমতি নেই। সাধারণত বয়স্ক নারী-পুরুষেরাই উ ৎ সব, পালা-পার্বণে হাঁড়িয়া পান করে থাকে।