কারাম উত্সব উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাচ-গানসহ নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে ওরাওঁ আদিবাসীদের কারাম উত্সব উদ্যাপন করা হয়েছে। গতকাল রোববার নওগাঁর মহাদেবপুর উপজেলার নাটশাল মাঠে এই উত্সবের আয়োজন করা হয়। মহাদেবপুরের ৪৮টি আদিবাসী গ্রামসহ জেলার পোরশা, সাপাহার, নিয়ামতপুর, মান্দা, ধামইরহাট ও বদলগাছী উপজেলার শতাধিক গ্রামের কয়েক হাজার আদিবাসী এই উত্সবে যোগ দেয়। জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে গত ১৬ বছর থেকে নাটশাল মাঠে কারাম উত্সব উদ্যাপন করা হচ্ছে।