কারারক্ষী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক নারী কারারক্ষীকে আটক করেছে র‌্যাব। গতকাল বুধবার বিকেলে তাঁকে বাসা থেকে আটক করা হয়। ওই কারারক্ষীর বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ছিল। আটক ওই কারারক্ষীর নাম নাদিরা আক্তার ওরফে আলো। ২০১০ সালের মার্চে তিনি নারায়ণগঞ্জ থেকে বদলি হয়ে ঢাকা কারাগারে আসেন। এ ব্যাপারে জানতে চাইলে র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার মেজর এমারত হোসেন প্রথম আলোকে বলেন, ‘ওই কারারক্ষীকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চলছে।’