কারারক্ষী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে একটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ দুই কারারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদারীপুর র‌্যাব-৮-এর একটি দল গতকাল শনিবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে তাঁদের গ্রেপ্তার করে। দুজনই ফরিদপুর জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত। তাঁরা হলেন গোপালগঞ্জের কোটালীপাড়ার মো. মিজানুর রহমান (২৬) ও বগুড়ার শালিখা গ্রামের মো. আশরাফুল (২৭)। র‌্যাব জানায়, এই দুজন দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচা করছিলেন। ক্রেতা সেজে গিয়ে তাঁদের আটক করা হয়। ফরিদপুর অফিস।