কারারক্ষীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আজ বৃহস্পতিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কারারক্ষী মারা গেছেন।
ওই কারারক্ষীর নাম রতন খান (৩৫)। তাঁর নম্বর ১২৪৫০। বাবার নাম আলী আজম খান।
প্রথম আলোকে দেওয়া ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারা তত্ত্বাবধায়ক ফরমান আলীর ভাষ্য, সকাল নয়টার দিকে কারাগারের বাগানবাড়ি স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। গোসল শেষে তারে কাপড় দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রতন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল পৌনে ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
রতনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।