কারারক্ষীরাই ইয়াবা বিক্রি করেন, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে গত শুক্রবার রাতে ১৩২টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাঁদের একজন কারারক্ষী। জানা গেছে, কারা অভ্যন্তরেই কারারক্ষীরাই কয়েদি ও হাজতিদের কাছে ইয়াবা বিক্রি করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কারারক্ষী খোরশেদুল রহমান ও আফজাল হায়দার মোল্লা। গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশের এসআই মোয়াজ্জেম হোসেন বলেন, জেলা কারা অভ্যন্তরে ইয়াবা বিক্রি হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে তারা কারাগার থেকে মুক্তি পাওয়া ব্যক্তিদের কাছ থেকে ও বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে। পরে তাদের গ্রেপ্তার করা হয়।