কারারক্ষীসহ তিনজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় মাতাল হয়ে অসৌজন্যমূলক আচরণ করার দায়ে জেলা কারাগারের দুই রক্ষীসহ তিনজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দামুড়হুদা উপজেলা ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড) আবদুল হালিম গতকাল সোমবার এ আদালত পরিচালনা করেন। যাঁদের জরিমানা করা হয়েছে তাঁরা হলেন, কারারক্ষী খুলনার নাসিরুল ইসলাস (২৮) ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাচ্চু মিয়া (৩৩) এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রানা (৩২)। এ ছাড়া, কারা কর্তৃপক্ষ দুই কারারক্ষীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।
জেলা কারাগারের তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম বলেন, কারারক্ষীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা শুরু হয়েছে। রোববার রাত আটটার দিকে দর্শনা রেলক্রসিংয়ে তাঁরা টহল পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।