কারিগরি ও ভোকেশনাল শিক্ষা এ দেশের দারিদ্র্য মুক্তির অন্যতম সম্ভাবনাময় খাত। এ শিক্ষার মাধ্যমেই আমাদের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে। আগামী ২০ জুন থেকে দেশব্যাপী অনুষ্ঠিতব্য ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০১০’ পালন উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা বলেছেন। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।শিক্ষামন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার ক্ষেত্রে মূল উপাদান হচ্ছে আধুনিক ও যুগোপযোগী প্রযুক্তিতে দক্ষ জনবল। বর্তমান সরকার এ খাতকে যথাযথ গুরুত্ব দিয়ে সদ্য প্রণীত শিক্ষানীতিতে ষষ্ঠ শ্রেণী থেকেই কারিগরি বিষয় অন্তর্ভুুক্ত করেছে। আগামী ২০ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০১০’-এর উদ্বোধন করবেন। এবারের প্রতিপাদ্য বিষয় ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’। সম্মেলনে শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, যুগ্ম সচিব কে এম মোজাম্মেল হক, কারিগরি অধিদপ্তরের মহাপরিচালক নিতাই চন্দ্র সূত্রধর ও বোর্ডের চেয়ারম্যান আবুল কাসেম উপস্থিত ছিলেন।