কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ জনবল তৈরি করতে হবে। এ জন্য সর্বস্তরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার জরুরি। ময়মনসিংহে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০১০ উদ্যাপন উপলক্ষে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। জেলা পরিষদের ভাষাসৈনিক শহীদ আবদুল জব্বার মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ সেমিনার হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ফরিদ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদ আহাম্মেদ।