কারিগরি ত্রুটিতে বিষয় বণ্টনে কিছু সমস্যা হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিষয় বণ্টনে কিছু সমস্যা হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোনো ভুল হয়নি। কারিগরি ত্রুটির কারণে বিষয় বণ্টনে কিছু ভুল হলেও সেটা তাৎক্ষণিক সংশোধন করে দেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের ডিন (স্নাতক পর্ব) মোবাশ্বেরা খানম প্রথম আলোকে বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে ভুল হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সংশোধন করে তা ওয়েবসাইটে দিয়েছি। এতে বরং শিক্ষার্থীরা উপকৃত হয়েছে। কারণ, অনেকে আগের পছন্দ অনুযায়ী ভালো বিষয় না পেলেও পরে ভালো বিষয় পেয়েছে।’ কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানান তিনি।উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে প্রথম আলোসহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।