কারিগরি প্রশিক্ষণ ও ডিপ্লোমা কোর্স পরিচালনা নিয়ে ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠান ক্যামব্রিয়ান স্টাডি সেন্টার এবং যু্ক্তরাজ্যের পিয়ারসন এডএক্সেল, বিটিইসি, এলসিসিআইয়ের মধ্যে একটি চুক্তি সই হয়েছে৷ সম্প্রতি ঢাকার এক হোটেলে এই চুক্তিতে সই করেন পিয়ারসন এডএক্সেলের এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক সিমন ইয়ং ও ক্যামব্রিয়ান স্টাডি সেন্টারের চেয়ারম্যান এম কে বাশার৷ এ-সংক্রান্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহীন রেজা, আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক (পিয়ারসন এডএক্সেল), ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টারের অধ্যক্ষ করুণাময় গোস্বামী, ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল কলেজ অব অ্যাভিয়েশনের অধ্যক্ষ সাজাদ্দুর রহমান, অধ্যাপক আমানুল্লাহ ফেরদৌস, ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টারের অধ্যক্ষ ডেভিড এন্ড্রু সিভিংস, এম হিফজুর রহমান (ডাইরেক্টর কমিউনিকেশন সিটিডি), প্রকৌশলী মাহমুদ সাঈদ, প্রকৌশলী এ কে এম আবদুল্লাহ, প্রকৌশলী রাশেদ বিন সাত্তার, ক্যামব্রিয়ান কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ গোলাম মোস্তফা, মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, কিংস কলেজের অধ্যক্ষ মো. আবুল খায়ের উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷