কারিগরি বোর্ড চালিত মেডিকেল টেকনোলজি কোর্স বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত মেডিকেল টেকনোলজি কোর্স বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ)। এ ছাড়া সরকারি চাকরিতে নিয়োগ শুরু করা এবং বেসরকারি চাকরিতে নীতিমালা ও বেতনকাঠামো প্রণয়নেরও দাবি করেছে সংগঠনটি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন মেডিকেল টেকনোলজিস্টরা। মেডিকেল টেকনোলজিস্টদের পেশাগত অধিকার নিশ্চিত করতে নবগঠিত বিএমটিএ আহ্বায়ক কমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দেশের বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল সেন্টার চিকিৎসাপ্রতিষ্ঠানগুলোতে মেডিকেল টেকনোলজিস্টদের জন্য নির্দিষ্ট বেতনকাঠামো নেই। ফলে স্নাতক পাস অনেক টেকনোলজিস্টের বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সিদ্ধান্তে আড়াই হাজার থেকে তিন হাজার টাকার চাকরি করতে হচ্ছে। এ জন্য মেডিকেল টেকনোলজিস্টদের জন্য আলাদা করে বেসরকারি চাকরির নীতিমালা ও বেতনকাঠামো করতে হবে।