কারিগরি বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৩২ শতাংশ
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৪ দশমিক ৩২ শতাংশ। মোট ৮৬ হাজার ৭০৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৩ হাজার ১০৬ জন। জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ২১১ জন।গত বছর এই পরীক্ষায় পাসের হার ছিল ৮২ দশমিক ৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৭২৮ জন।গতকাল বুধবার প্রকাশিত ফলাফল পর্যালোচনায় দেখা যায়, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। এ বছর মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৮ হাজার ৭১ জন। পাস করেছেন ২৪ হাজার ৫৯৫ জন। পাসের হার ৮৭ দশমিক ৬২ শতাংশ। ছেলে পরীক্ষার্থী ছিল ৫৮ হাজার ৬৩৪ জন, পাস করেছেন ৪৮ হাজার ৫১১ জন। পাসের হার ৮২ দশমিক ৭৪ শতাংশ।সেরা ২০: কারিগরি শিক্ষা বোর্ডের সেরা ২০টি প্রতিষ্ঠান হলো: চাঁদপুরের হাজীগঞ্জ মডেল কলেজ, রাজশাহীর বাঘা মহিলা বাণিজ্যিক কলেজ ও ভকেশনাল ইনস্টিটিউট, রংপুরের তারাগঞ্জ কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ, খুলনার এসজিসি কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ, কুমিল্লার ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি, বগুড়ার বয়রা কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, বরিশালের আতাহার উদ্দিন হাওলাদার কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ, নেত্রকোনার নন্দীপুর টেকনিক্যাল অ্যান্ড কমার্শিয়াল কলেজ, কিশোরগঞ্জের মুন্সি আবদুল হেকিম কারিগরি কলেজ, ময়মনসিংহের আলীনগর টেকনিক্যাল অ্যান্ড কমার্শিয়াল কলেজ, বগুড়ার কামরুদ্দিন ইসলামিয়া টেকনিক্যাল কলেজ, টাঙ্গাইলের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজ, নীলফামারীর জলঢাকা ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউট, যশোরের আবু শরাফ সাদেক টেকনিক্যাল অ্যান্ড কমার্স কলেজ, কুড়িগ্রামের নাগেশ্বরী কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউট, পটুয়াখালীর ড. ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজ, কুমিল্লার আবেদা নূর ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউট, নওগাঁর কারিদহ কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ এবং বগুড়ার বয়রা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ।