কারিগরি শিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিকতার শিক্ষাও নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পাঠ্যবই থেকে প্রয়োজনীয় কারিগরি শিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিকতার শিক্ষাও নিতে হবে। সেই সঙ্গে কর্মজীবনে এর যথাযথ বাস্তবায়ন করতে হবে। তবেই দেশের উন্নয়ন সম্ভব।গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েট) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকার কারিগরি শিক্ষার ওপর যথেষ্ট গুরুত্ব দিয়ে নানামুখী পদক্ষেপ নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম সবদার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ আ ক ম মোজাম্মেল হক, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক নঈম শেখ, পুরকৌশল অনুষদের ডিন মোহাম্মদ শওকত ওসমান, পুরকৌশল বিভাগের প্রধান গণেশ চন্দ্র সাহা প্রমুখ। এর আগে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল লাইব্রেরি, মুক্তিযোদ্ধা কর্নার ও ছাত্রীদের মাদামকুরী হলের নতুন ভবন উদ্বোধন করেন।