কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছরের এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা-বিএম) পরীক্ষায় পাসের হার ৮৫ দশমিক ৫৮ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৫ দশমিক ০২ শতাংশ। এই বোর্ডে গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে শূন্য দশমিক ৫৬ শতাংশ।
গতকাল রোববার এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। চলতি বছর ৯৮ হাজার ২৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৮৪ হাজার ১২৫ জন। গত বছর ১ লাখ ৪ হাজার ৫৮৭ জনের মধ্যে পাস করেছিলেন ৮৮ হাজার ৯২৫ জন।
চলতি বছর এই বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৪৩০ জন। গত বছর এই সংখ্যা ছিল ৬ হাজার ৩৯৩।