কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি (ভোকেশনাল) এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ও মাদ্রাসার (ভোকেশনাল ও ব্যবসায় ব্যবস্থাপনা) শিক্ষক-কর্মচারীদের গত এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক বণ্টনকারী ব্যাংকসমূহে ২৩ মে হস্তান্তর করা হয়েছে। আগামী ৭ জুন পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে শিক্ষক-কর্মচারীরা এই বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন। তথ্য বিবরণী।