কারিগির শিক্ষা বোর্ডে সেরা তিনটি স্থানে ইউসেপ বিদ্যালয়
গত শনিবার প্রকাশিত কারিগির শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় প্রথম তিনটি স্থান দখল করেছে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করা বেসরকাির সংগঠন ইউসেপ পরিচালিত খুলনা, ঢাকা ও চট্টগ্রামের তিনটি কারিগির বিদ্যালয়। পরীক্ষায় অংশ নেওয়া বিদ্যালয়ের সংখ্যা এক হাজার ৯৮৭টি৷
কারিগরি বোর্ডে পাসের হার ৮১.৯৭ শতাংশ৷ কিন্তু ইউসেপের তিনটি বিদ্যালয়ে পাসের হার ৯৯.৫৯ শতাংশ৷ ইউসেপের রাজশাহী কারিগির বিদ্যালয়ও পঞ্চম স্থান দখল করেছে। এ বছর ২৪৫ জন ছাত্রছাত্রী ইউসেপের বিভিন্ন বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
এই বিদ্যালয়ের শিশুরা আর্থিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবার থেকে আসা। ইউসেপের এই সাফল্য সম্পর্কে সংগঠনের নির্বাহী পরিচালক জাকী হাসান বলেন, ‘দেশের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব বহন করতে পারে কারিগির শিক্ষা। এই শিক্ষাকে বিকল্প শিক্ষাপদ্ধতি হিসেবে বিবেচনা না করে মূলধারার শিক্ষা হিসেবে সামাজিকভাবে জনপ্রিয় করতে হবে।’ বিজ্ঞপ্তি