কারিতাসের নতুন ইডি ফ্রান্সিস অতুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতুল সরকার
অতুল সরকার

কারিতাস বাংলাদেশের নতুন নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফ্রান্সিস অতুল সরকার। সম্প্রতি প্রতিষ্ঠানটির সাধারণ পরিষদের ৯৪তম সভায় তাঁকে দেওয়া এই নিয়োগ গত বৃহস্পতিবার থেকে কার্যকর হয়। ফ্রান্সিস অতুল সরকার বেনেডিক্ট আলো ডি’রোজারিওর স্থলাভিষিক্ত হলেন। এর আগে সহকারী নির্বাহী পরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালনসহ ২৫ বছর থেকে প্রতিষ্ঠানটিতে কাজ করছেন ফ্রান্সিস অতুল সরকার। বিজ্ঞপ্তি।