কারিতাসের সেবা অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে ত্যাগ ও সেবা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল রোববার চট্টগ্রামের প্রবর্তক এলাকার নিজস্ব সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। কারিতাসের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ধর্মপ্রদেশের সহকারী বিশপ সুব্রত লরেন্স হাওলাদার। অনুষ্ঠানে ইসলাম, সনাতন, বৌদ্ধ ও খ্রিষ্টানধর্মাবলম্বী চারজন আলোচনায় অংশ নেন। তাঁরা হলেন, চট্টগ্রাম মহানগর হাকিম মাহবুবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনবোধি ভিক্ষু, অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী, ফাদার অ্যাঞ্জেলো মার্টিন। এতে বক্তারা বলেন, প্রতিটি ধর্মেই মানবসেবার কথা বলা হয়েছে। কিন্তু সেবার জন্য ত্যাগের যে একাগ্র মনোভাব দরকার, তা বাস্তবে পাওয়া খুব কঠিন।