কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় গতকাল বুধবার দুপুরে বিভিন্ন নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব আলম। উপজেলা মৎস্য কর্মকর্তা জিয়াউল হক জানান, গতকাল দুপুরে উপজেলার ঘোড়াউত্রা, নরসুন্দা ও ধনু নদ-নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা ও পোনা মাছ ধরার সময় ৩০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় কোনো জেলেকে আটক করা যায়নি। পরে জব্দ করা জালগুলো উপজেলা সদরের বানিয়াহাটি ঘাটে পুড়িয়ে দেওয়া হয়।