প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল মঙ্গলবার সকালে পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে এসব জাল পুড়িয়ে দেওয়া হয়। রাজবাড়ী সদরের পদ্মা নদীর অন্তারমোড়, উড়াকান্দা, গোদার বাজার, মেছোঘাটা ও কালীতলা এলাকা থেকে এসব জাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে অাটক করা যায়নি৷ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান।