কারেন্ট জাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আলোয়া ও চানপাত্রা বিলে গতকাল সোমবার সকালে অভিযান চালিয়ে ৩০ থেকে ৩৫ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তর এ অভিযান চালায়। কালিয়াকৈর উপজেলা মৎস্য কর্মকর্তা শায়লা আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। জব্দ করা কারেন্ট জাল কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমানের উপস্থিতিতে উপজেলা চত্বরে পুড়িয়ে ফেলা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান জানিয়েছেন।