কারেন্ট জাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড়হাট থেকে গতকাল মঙ্গলবার দুপুরে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ রবিউল করিম (৪০) নামের একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। গুরুদাসপুরের ইউএনও মোছা. ইয়াসমিন আক্তারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত মৎস কর্মকর্তা জহুরুল হক। জব্দকৃত জালগুলো পাশের নন্দকুঁজা নদীতীরে নিয়ে পুড়িয়ে ফেলা হয়। জালগুলোর দাম প্রায় ৫০ হাজার টাকা।