কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছেন। এ সময় ছয়জন জেলেকে আটক করে তাঁদের এক হাজার টাকা করে জরিমানা করা হয়। গতকাল দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শারমিন আক্তার এ দণ্ডাদেশ দেন। দণ্ড পাওয়া জেলেরা হলেন ব্রাহ্মণগাঁও গ্রামের সুনীল চন্দ্র দাস (৫০), কমল চন্দ্র দাস (৪০), বক্তারপুর গ্রামের রফিকুল ইসরাম (৩৫), সুবল চন্দ্র দাস (৪৫), বেরুয়া গ্রামের ফালাইনা শেখ (৫০) ও গাজীপুর সিটি করপোরেশনের বাড়ীয়া এলাকার নিকুঞ্জ চন্দ্র দাস (৪০)। নির্বাহী হাকিম শারমিন আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।