কারেন্ট জাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা হাওরে অভিযান চালিয়ে ৭৫০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইউএনও মো. আজিজুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। উদ্ধার অভিযান শেষে এসব জাল ইউএনওর কার্যালয়ের সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান, ক্ষেত্র সহকারী আমিনুল ইসলাম, গোয়াইনঘাট থানার এসআই মিজান উপস্থিত ছিলেন।