কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে গত বুধবার পদ্মা নদীর চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রায় পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার ও ওই এলাকায় নদীতে দেওয়া বাঁশের একটি বাঁধ অপসারণ করা হয়। পরে ওই জাল ধাওয়াপাড়া ঘাটেই পুড়িয়ে ফেলা হয়। রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুর মহল আশরাফীর নির্দেশে সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিজন কুমার নদীতে অভিযান পরিচালনা করেন।