কারেন্ট জাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটার বিষখালী নদী থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হারুন অর রশীদ জানান, বঙ্গোপসাগরসংলগ্ন বিষখালী নদী থেকে সোমবার সকালে প্রায় ৫৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে। এসব কারেন্ট জালের মূল্য প্রায় ৩০ লাখ ২৫ হাজার টাকা।