কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের বলেশ্বর নদে অভিযান চালিয়ে প্রায় এক লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্টগার্ড। মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লে. কমান্ডার মোস্তাফিজুর রহমান বলেন, গত বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোস্টগার্ডের সদস্যরা বলেশ্বর নদের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করেন। গতকাল শুক্রবার সকালে মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।