প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলায় গতকাল শুক্রবার অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ৮৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন। আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম জানান, বাড়িয়া ইউনিয়নের বেলাই বিলে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাছ, কারেন্ট জালসহ হাতেনাতে জেলে মারফত আলীকে (৩৫) আটক করা হয়। পরে মারফতকে এক হাজার টাকা জরিমানা করেন আদালত। এ ছাড়া একই সময় বিল থেকে বিভিন্নজনের কাছ থেকে ওই জাল জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। পরে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়।