কারেন্ট জাল ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল শনিবার দৌলতদিয়ার পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল আটক ও পরে সেগুলো ধ্বংস করা হয়েছে। উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, গতকাল সকাল ছয়টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাট থেকে উপজেলার উজানচর ইউনিয়নের মজলিশপুর এলাকা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় জেলেদের নৌকা থেকে ও পদ্মায় পেতে রাখা অন্তত ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে তারা। এগুলোর বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। পরে জালগুলো দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মার পাড়েই পুড়িয়ে ধ্বংস করা হয়।