প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলায় গতকাল মঙ্গলবার পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন আদালতের নির্বাহী হাকিম শফিকুর আলম। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। লালপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী জানান, নদীতে জেলেরা কারেন্ট জাল দিয়ে মাছ ধরছিল। এ কারণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শফিকুর আলমের নেতৃত্বে পদ্মা নদীতে অভিযান চালানো হয়। তবে অভিযান শুরুর পরপরই মাছ শিকারিরা জাল ফেলে পালিয়ে যান। এ সময় পাঁচটি কারেন্ট জাল (১১ হাজার মিটার) জব্দ করা হয়। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।