কারেন্ট জাল ব্যবহারের দায়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদে গতকাল শুক্রবার মাছ ধরার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই জেলেকে জরিমানা করা হয়।সকালে পাঁচহাট, খালিয়াজুরী সদর, রসুলপুর, হেমকান্দা এলাকায় ইউএনও বদরুল হাসানের নেতৃতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। বিকেলে ওসি আবুল কালাম আজাদের উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে ফেলা হয়। এ সময় অবৈধ জাল ব্যবহারের অপরাধে রঞ্জিত ও নূর হোসেনকে ৭০০ টাকা জরিমানা করা হয়।