কারেন্ট জালসহ ১০ জেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসন ও কোস্টগার্ড চাঁদপুরের মেঘনায় যৌথ অভিযান চালিয়ে গত দুই দিনে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও মাছ ধরার একটি নৌকা আটক করেছে। এ সময় কারেন্ট জাল ব্যবহার করার অভিযোগে তারা ১০ জেলেকে আটক করে। আটক জেলেরা হচ্ছেন মরণ আলী (৪০), সবুজ (২২), আ. সাত্তার হোসেন (২৮), হযরত আলী (৩৫), রফিকুল ইসলাম (২৫), মো. রুবেল (২৮), মরণ আলী গাজী (৩০), মো. সিরাজ মিয়া (৩৮), রুবেল (১৭) ও ইয়াসিন আলী (২৫)। তাঁদের সবার বাড়ি লক্ষ্মীপুরের দক্ষিণ জালিয়ারচর এলাকায়।কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত একটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত চাঁদপুরের মেঘনা মোহনা থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত অভিযান চালিয়ে জালসহ ১০ জেলেকে আটক করা হয়। আটক জালের দাম চার লাখ টাকা। এসব জাল বর্তমানে কোস্টগার্ডের হেফাজতে রয়েছে এবং আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমুল হক পাভেল ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট খাজা মাসুম এ অভিযানে নেতৃত্ব দেন।