কার্গোর ধাক্কায় সেতু ভেঙে নদীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর দশমিনায় গতকাল বালুভর্তি কার্গোর ধাক্কায় সেতুর মাঝের অংশ ভেঙে  পড়েছে l প্রথম আলো
পটুয়াখালীর দশমিনায় গতকাল বালুভর্তি কার্গোর ধাক্কায় সেতুর মাঝের অংশ ভেঙে পড়েছে l প্রথম আলো

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের খারিজা বেতাগী মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন সেতুটি ভেঙে নদীতে পড়েছে। গতকাল বুধবার দুপুরে বালুবোঝাই একটি কার্গোর ধাক্কায় সেতুর মাঝখানের অংশ ভেঙে নদীতে পড়ে যায়।
এ সময় সেতুর ওপর থাকা চার শিশুসহ পাঁচজন নদীতে পড়ে যায়। চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও নুসরাত জাহান (৫) নামে এক শিশু নিখোঁজ রয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জসীম (৩০) ও মাসুদ (২০) নামের কার্গোর চালক ও হেলপারকে আটক করেছে। বালুবোঝাই কার্গোটিও ঘটনাস্থলে ডুবে রয়েছে।