কার্গোসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা বন্দরের পশুর নদ থেকে গত বৃহস্পতিবার বিকেলে ২০০ বস্তা (১০ হাজার কেজি) গমবোঝাই একটি কার্গোসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড। মংলা কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার মহিউদ্দিন মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা বৃহস্পতিবার বিকেলে পশুর নদসংলগ্ন দাকোপ উপজেলার চালনা লঞ্চঘাট এলাকা থেকে ২০০ বস্তা গমবোঝাই একটি কার্গোসহ চারজনকে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন, তুষার কান্তি, মো. ইসাদ, মো. তাজুল ও মো. রকিবুল। তাঁদের বাড়ি সাতক্ষীরার বিভিন্ন গ্রামে। ধারণা করা হচ্ছে, সরকারি গুদাম থেকে এ গম পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই চারজনসহ মালামাল দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দাকোপ থানায় মামলা করা হয়েছে।  মংলা (বাগেরহাট) প্রতিনিধি