কার্টনে অজ্ঞাতনামা নারীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জিপিও ভবনের সীমানা দেয়ালের বাইরে থেকে গতকাল বুধবার সকালে কার্টনে ভরা অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।পল্টন থানা সূত্র জানায়, সকালে পথচারীরা জিপিও ভবনের পশ্চিম সীমানা দেয়ালের বাইরে একটি কার্টন পড়ে থাকতে দেখে পল্টন থানাকে জানায়। সকাল সাড়ে আটটার দিকে পুলিশ গিয়ে কার্টনটি খুলে দেখে ভেতরে প্লাস্টিকের বস্তায় এক নারীর লাশ। লাশটির গলায় কালো রঙের রশি পেঁচানো ছিল। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। তার পরনে ছিল লাল-কালো রঙের ছাপা সালোয়ার কামিজ। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে পল্টন থানায় হত্যা মামলা দায়ের করেছে।