কার্টনে দুই লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের আল শেফা হাসপাতালের সামনের পুকুর থেকে কার্টনে ভরা দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ১২টায় লাশ দুটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে মুরাদনগরের আল শেফা হাসপাতালের সামনের পুকুরে একটি কার্টন দেখেন স্থানীয় বাসিন্দারা। মুরাদনগর থানার ওসি আমিরুল আলম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা